স্ট্যাবিলাইজার ছাড়াই চলবে ওয়ালটন ফ্রিজ
স্ট্যাবিলাইজার ছাড়াই চলছে ওয়ালটনের ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ। এ ধরনের ফ্রিজে স্ট্যাবিলাইজারের প্রয়োজন না হওয়ায় ক্রেতাদের যেমন অর্থ সাশ্রয় হচ্ছে, ফ্রিজ ব্যবহারে বিদ্যুত খরচও কমে এসেছে ব্যাপক। অন্যদিকে নিম্ন মানের স্ট্যাবিলাইজার ব্যবহারের কারণে অনেক ফ্রিজও নষ্ট হয়ে যেতে পারে। উল্লেখ্য, বিদ্যুৎতের ভোল্টেজ ওঠা-নামা করার কারনে ফ্রিজ যেন নষ্ট না হয়, সেজন্য ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করে থাকেন অনেকেই। ফলে, ফ্রিজ কেনার সময় গ্রাহককে স্ট্যাবিলাইজার কিনতে বাড়তি দুই থেকে তিন হাজার টাকা ব্যয় করতে হয়। এটি উপযুক্ত স্থানে রাখার ক্ষেত্রেও ঝামেলায় পড়েন গ্রাহক। আবার স্ট্যাবিলাইজার নকল বা নিন্ম মানের হলে দাম দিয়ে কেনা ফ্রিজটি নষ্ট হয়ে যেতে পারে। গ্রাহককে এসব ঝামেলা থেকে মুক্তি দিতে ওয়ালটন নিজস্ব কারখানায় দেশেই উৎপাদন করছে ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসার যুক্ত ফ্রিজ। সূত্রমতে, ভোল্টেজ স্ট্যাবিলাইজার ছাড়াই নিরাপদে চলবে এমন ৩০ টিরও বেশি মডেলের ফ্রস্ট ও নন-ফ্রস্ট রেফ্রিজারেটর বাজারে ছেড়েছে ওয়ালটন। ২০১৯ সালের মধ্যে ওয়ালটনের সব মডেলের ফ্রিজই হবে স্ট্যাবিলাইজারমুক্ত। এজন্য ফ্রিজে ব্যাপক ...